• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ!

রাতেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দর্পন ডেস্ক / ১১৯ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ায় চৈত্রের শেষদিনে তাপমাত্রার পারদ উঠেছে ৩৭ ডিগ্রিতে। সর্বত্রই তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। এই অবস্থার মধ্যেই খানিকটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৩ এপ্রিল) রাতের মধ্যেই দেশের ২ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টি হতে পারে।

সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।

তিনি জানান, ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা এবং সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ঢাকা বিভাগের গোপালগঞ্জ, কিশোরগঞ্জের নিকলীসহ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে স্বাভাবিক তাপমাত্রা ধরা হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। মঙ্গলবার চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এবং চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ। সকাল ৯টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাটে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের মধ্যে সিলেটে সর্বোচ্চ ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/