ঝালকাঠির নলছিটি উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে ইকবাল হোসেন (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার রাতে উপজেলার খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইকবাল হোসেন নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামের আজহার আলী হাওলাদারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। রবিবার রাতে স্থানীয় এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বিদ্যালয়ের সামনে তাকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
নিহতের বাবা আজহার আলী বলেন, তার ছেলে অসুস্থ ছিলেন এবং কারো সঙ্গে তার শত্রুতা ছিল না। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তিনি জানেন না। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আলী আশরাফ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
https://slotbet.online/