• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

বরিশাল জেলা পুলিশের চৌকস কর্মকর্তাদের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার / ১৭৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বরিশাল জেলা পুলিশের একাধিক কর্মকর্তা পুরস্কৃত হয়েছেন। চলতি বছরে সর্বোচ্চ ওয়ারেন্টের আসামি গ্রেফতার, মাদক দমন ও সন্ত্রাস নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলার ২২ জন ওসি, এসআই ও এএসআইকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানে বিশেষ সাফল্য অর্জন করায় বানারীপাড়া থানার লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফয়জুল আলম শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হন। উল্লেখ্য, তিনি এর আগে ২০২৫ সালেও একই ধরনের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছিলেন।
সোমবার (১৩ এপ্রিল) বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় এই পুরস্কার তুলে দেন বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের কর্মকর্তাদের এ ধরনের স্বীকৃতি তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/