• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
সাতদিনের সময় শেষে নগরীতে অবৈধ দখল উচ্ছেদ শুরু বরিশালে ইলিশ থাকলেও দাম আকাশ ছোয়া গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে পতিত আ.লীগের পথে হাটলো বিএনপি মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন রোধ প্রকল্পের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবা সহ ২ যুবককে গ্রেফতার ইউজিভি বিজনেস ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি ইব্রাহিম ও সম্পাদক আবির মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ জাটকা সহ ট্রলার ও জাল জব্দ, মাছ বিতরণে তালবাহানার অভিযোগ ববিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় শিক্ষার্থীকে বহিষ্কার,স্টাফদের মারধর শিক্ষার্থীর আজ হিরনের ১২ তম মৃত্যু বার্ষিকী বরিশালে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

বরিশালে ইলিশ থাকলেও দাম আকাশ ছোয়া

স্টাফ রিপোর্টার / ১৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

বৈশাখ মানেই বাঙালির পাতে ইলিশ। কিন্তু উৎসবের সেই চেনা ছবি এ বছর যেন ফিকে। বাজারে ইলিশের দেখা মিলছে হাতে গোনা, আর যেটুকু পাওয়া যাচ্ছে তার দাম ছুঁইছুঁই আকাশ।

বৈশাখের আগেই বরিশালের বাজারে শুরু হয়েছে একরকম হাহাকার।
বরিশাল নগরীর পোর্ট রোডের ইলিশ মোকামে ঢুকতেই চোখে পড়ে অদ্ভুত এক শূন্যতা।
অন্য বছর এই সময়ে ঝুড়ির ইলিশে সরগরম থাকত আড়ত; এবার সেখানে ছড়িয়ে-ছিটিয়ে কয়েকজন খুচরা বিক্রেতা।
মাছ আছে, তবে অল্প। ক্রেতারা দাঁড়াচ্ছেন, কিন্তু দাম শুনেই থমকে যাচ্ছেন। দামের হিসাব শুনলেই বোঝা যায়, সংকট কতটা গভীর।
এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে চার হাজার ২০০ টাকায়, যেখানে সপ্তাহখানেক আগেও একই মাছের দাম ছিল দেড় হাজার টাকা কম।
এক কেজির বেশি ওজনের মাছ বাজারে নেই বললেই চলে। ৭০০ থেকে ৮০০ গ্রাম সাইজের মাছ বিকোচ্ছে তিন হাজার টাকায়, ৫০০ গ্রাম ওজনের ইলিশ দুই হাজারের আশপাশে।
ছোট মাছের দামও কম নয়, ৪০০ গ্রামের ইলিশ দেড় হাজার, ৩০০ গ্রামের এক হাজার ৩৫০ টাকা। এমনকি জাটকাও বিকোচ্ছে ৭৫০ টাকায়।
পোর্ট রোডের ইলিশ মোকামে দাঁড়িয়ে বেসরকারি প্রতিষ্টানে কর্মরত আরিফুর রহমান বলছিলেন, ‘ইলিশ কিনব, না সংসার চালাব-বুঝতে পারছি না।’ কথাটি যেন বাজারের সামগ্রিক চিত্রটাই তুলে ধরে।
তবে সেই চিত্রটা আরো ফিকে হয়ে আসছে বাজারে ইলিশের পাইকারি ও খুচরা ব্যবসায়ী আকতার হোসেন বললেন, বৈশাখ এলেই চাহিদা বাড়ে, কিন্তু এবার সেই তুলনায় মাছের সরবরাহ নেই।
চাহিদার তিন ভাগের এক ভাগও বাজারে ওঠে না। সমুদ্র থেকে মাছ আসছে কম, নদীতেও মিলছে না আগের মতো।সংকটের কারণ হিসেবে মৎস্য বিভাগ বলছে ভিন্ন কথা।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. হাদিউজ্জামান জানান, অভ্যন্তরীণ নদীতে চর জেগে ওঠায় জাটকা সমুদ্রে যেতে পারছে না। নদীতে আটকা পড়ে ছোট ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে আগেভাগেই, ফলে বড় হয়ে ওঠার সুযোগ পাচ্ছে না মাছ।
পাশাপাশি সমুদ্র থেকেও সরবরাহ কমে গেছে।দামের এই লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের স্বস্তি ফেরানোর সরাসরি কোনো উপায় নেই বলে জানাচ্ছে মৎস্য বিভাগ।
তবে পাইকারি ও খুচরা দামের ব্যবধান অস্বাভাবিক হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যবস্থা নিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/