• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

ইউজিভি বিজনেস ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি ইব্রাহিম ও সম্পাদক আবির

স্টাফ রিপোর্টার / ১১৩ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ (ইউজিভি), বরিশাল-এর ইউজিভি বিজনেস ক্লাব (ইউজিভিবিসি)-এর ২০২৬ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইব্রাহিম খলিল উল্লাহ্ এবং সাধারণ সম্পাদক হিসেবে আশিকুল ইসলাম আবির দায়িত্ব পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় সংগঠন হিসেবে ইউজিভি বিজনেস ক্লাব দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনিযুক্ত সভাপতি ইব্রাহিম খলিল উল্লাহ্ বলেন, “বিজনেস ক্লাব অতীতে যেভাবে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করেছে, আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখব। এ বছর জাতীয় পর্যায়ে কেস কম্পিটিশন আয়োজনের পরিকল্পনা রয়েছে।” তিনি ক্লাবের শিক্ষকবৃন্দ ও পূর্ববর্তী কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আবির বলেন, “এই দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। এটি শুধু একটি পদ নয়, বরং নিজেকে এবং ক্লাবকে আরও এগিয়ে নেওয়ার একটি সুযোগ। সবার সহযোগিতায় আমরা নতুন উদ্যোগ গ্রহণ করে একটি শক্তিশালী প্রযুক্তিনির্ভর কমিউনিটি গড়ে তুলতে পারব।”
ক্লাব সূত্রে জানা গেছে, ব্যবসায় অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে ক্লাবের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। নতুন কমিটির নেতৃত্বে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/