• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

বরিশালে স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে সহপাঠীদের সড়ক অবরোধ

মাহিমুল হাসান এমদাদ / ৯১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
oplus_0

বরিশালে স্কুলছাত্রী চৈতির মৃত্যুতে শিক্ষার্থীরা দোষী অটোচালকের দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিএম কলেজ সড়কের শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এক ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ চালান। এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং এলাকায় যানজট ও উত্তেজনা তৈরি হয়।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, দোষী অটোচালককে দ্রুত গ্রেপ্তার করে স্কুলের সামনে হাজির করা হবে। পাশাপাশি নগরীর অবৈধ অটো চলাচল বন্ধ করা হবে। শিক্ষার্থীরা প্রশাসকের আশ্বাসে ক্লাসে ফিরে যান। প্রশাসক নিজে ক্লাসে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

শিরীন বলেন, চিকিৎসা অবহেলার কারণে চৈতির মৃত্যু হয়েছে। দোষীদের ছাড় দেওয়া হবে না। যারা অবৈধ যানবাহন চলাচলের পক্ষে কথা বলেন, তাদের কাছে প্রশ্ন, চৈতিকে ফিরিয়ে দিতে পারবে কি তারা।

স্থানীয়রা জানান, বুধবার স্কুল ছুটির পর চৈতি স্কুলের সামনের সড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। প্রথমে বরিশাল জেনারেল হাসপাতালে এবং পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, নগরীর ওই সড়কে পূর্বেও একই ধরনের প্রাণহানি ঘটেছে। কিন্তু দোষীদের বিচার না হওয়ায় পুনরাবৃত্তি হচ্ছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানান, চৈতির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত: বরিশাল নগরীতে দিন দিন অবৈধ অটোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিসিসি কিছুদিন ধরে এ অবৈধ যান বন্ধে পদক্ষেপ গ্রহণের কথা বললেও তা বাস্তবায়িত হয়নি। প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/