• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
সাতদিনের সময় শেষে নগরীতে অবৈধ দখল উচ্ছেদ শুরু বরিশালে ইলিশ থাকলেও দাম আকাশ ছোয়া গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে পতিত আ.লীগের পথে হাটলো বিএনপি মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন রোধ প্রকল্পের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবা সহ ২ যুবককে গ্রেফতার ইউজিভি বিজনেস ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি ইব্রাহিম ও সম্পাদক আবির মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ জাটকা সহ ট্রলার ও জাল জব্দ, মাছ বিতরণে তালবাহানার অভিযোগ ববিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় শিক্ষার্থীকে বহিষ্কার,স্টাফদের মারধর শিক্ষার্থীর আজ হিরনের ১২ তম মৃত্যু বার্ষিকী বরিশালে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

শিক্ষা অফিস চত্বরে গাছ কেটে গেট ও গার্ডরুম নির্মাণ, পরিবেশকর্মীদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার / ২২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে নতুন করে গেট ও গার্ডরুম নির্মাণের জন্য পাঁচটি পুরোনো নারকেল গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের দাবি, গাছগুলোর বয়স ছিল প্রায় ৩০ থেকে ৪০ বছর। বুধবার (৮ এপ্রিল) দুপুরের দিকে শ্রমিকদের কাটা গাছ টুকরো করতে দেখা যায়।

জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জেলা প্রাথমিক ও বিভাগীয় অফিসের দেয়াল ঘেঁষা এলাকায় গাছগুলো কেটে ফেলা হয়।

তাদের ভাষ্য, গত দুই দিন ধরেই গাছ কাটার কাজ চলছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই স্থানে নতুন করে দেয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এ ঘটনায় স্থানীয় পরিবেশকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরিশালের বিভাগীয় সমন্বয়কারী রফিকুল আলম বলেন, গাছ রেখে দিয়েও গেট ও দেয়াল নির্মাণ করা সম্ভব ছিল।

আগে এই স্থানে গেট ও দেয়াল থাকলেও গাছগুলো অক্ষত ছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, গাছপালায় ঘেরা এই চত্বরটি সেবা নিতে আসা মানুষের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করেছিল। গাছ কাটার সিদ্ধান্তকে তিনি অযৌক্তিক বলে মন্তব্য করেন।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, নতুন গেট, দেয়াল ও গার্ডরুম নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবেই গাছগুলো কাটা হয়েছে। গার্ডরুম নির্মাণের জন্য জায়গা তৈরি করতেই গাছগুলো অপসারণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/