• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
সাতদিনের সময় শেষে নগরীতে অবৈধ দখল উচ্ছেদ শুরু বরিশালে ইলিশ থাকলেও দাম আকাশ ছোয়া গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে পতিত আ.লীগের পথে হাটলো বিএনপি মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন রোধ প্রকল্পের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবা সহ ২ যুবককে গ্রেফতার ইউজিভি বিজনেস ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি ইব্রাহিম ও সম্পাদক আবির মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ জাটকা সহ ট্রলার ও জাল জব্দ, মাছ বিতরণে তালবাহানার অভিযোগ ববিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় শিক্ষার্থীকে বহিষ্কার,স্টাফদের মারধর শিক্ষার্থীর আজ হিরনের ১২ তম মৃত্যু বার্ষিকী বরিশালে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

হাম উপসর্গে আরো ১০ জনের মৃত্যু

দর্পন ডেস্ক / ১০ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

গত ২৪ ঘণ্টায় দেশে হাম সন্দেহে আরো দশজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২৪৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ১৮৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ১ হাজার ৫৯৯ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১৩৩ জন।

গত ১৫ মার্চ এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে হাম উপসর্গে ১৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৬৭ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/