• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম

পিরোজপুরে পানিসংকট সমাধানে পৌরসভার সামনে অবস্থান

পিরোজপুর প্রতিনিধি / ৭৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

পিরোজপুরে সুপেয় পানিসংকটের স্থায়ী সমাধানের দাবিতে পৌরসভা ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পৌরবাসী। আজ বুধবার (৮ এপ্রিল) সকালে পিরোজপুর পৌরসভার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন এলাকার ভুক্তভোগী মানুষ অংশগ্রহণ করেন।

‎এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পিরোজপুর পৌর এলাকায় সুপেয় পানির চরম সংকট বিরাজ করছে। অনেক এলাকায় নিয়মিত পানি সরবরাহ না থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে, গ্রীষ্ম মৌসুমে এ সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।

‎বক্তারা অভিযোগ করেন, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তাঁরা রাস্তায় নেমে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

‎বক্তারা দ্রুত সময়ের মধ্যে পানিসংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, পানির লাইনের সংস্কার এবং নিরবচ্ছিন্ন সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন।

‎উল্লেখ্য, পিরোজপুর পৌর এলাকায় পানিসংকট একটি দীর্ঘদিনের সমস্যা হিসেবে দেখা দিয়েছে, যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/