• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

১৫০ কিমি পদযাত্রা সম্পন্ন: জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের ৪ রোভার স্কাউট

মাহিমুল হাসান এমদাদ / ৭৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সাহস, ধৈর্য ও অদম্য মনোবলের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বরিশালের পাঁচজন রোভার স্কাউট সফলভাবে ১৫০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা সম্পন্ন করেছেন। আজ তারা তাদের নির্ধারিত শেষ গন্তব্য জাহানাবাদ ক্যান্টনমেন্ট পার্কে পৌঁছে এই দুরসাহসিক অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।

গত ৪ এপ্রিল সকাল ৭টায় বরিশাল জেলা রোভার ভবন, কাশিপুর থেকে যাত্রা শুরু করে দলটি। কয়েক দিনের এই দীর্ঘ অভিযানে তারা বরিশাল সদর, ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর, ভান্ডারিয়া, পিরোজপুর সদর, কচুয়া, বাগেরহাট সদর এবং খুলনা সদর অতিক্রম করে নির্ধারিত গন্তব্যে পৌঁছান।
দলের নেতৃত্ব দেন মো: মেহেদি হাসান, সিনিয়র রোভার মেট, বরিশাল মুক্ত রোভার স্কাউট গ্রুপ। দলের অন্যান্য সদস্যরা হলেন—
তৌহিদুল ইসলাম রোহান, সিনিয়র রোভার মেট, আলেকান্দা সরকারি কলেজ, বরিশাল;
তালহা মোহাম্মদ বিধান, সিনিয়র রোভার মেট, কাউনিয়া সরকারি কলেজ, বরিশাল;
মো: খলিলুর রহমান সিফাত, রোভার মেট, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল;
এবং আরও একজন রোভার সদস্য, যিনি অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এই পদযাত্রার মূল লক্ষ্য ছিল রোভার স্কাউটদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও দলগত নেতৃত্বগুণের বিকাশ ঘটানো, পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া। দীর্ঘ পথচলায় তারা বিভিন্ন স্থানে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং স্কাউটিংয়ের আদর্শ তুলে ধরেন।
অভিযান শেষে দলটি জানায়, এই পদযাত্রা তাদের জীবনের এক অনন্য অভিজ্ঞতা। স্থানীয় প্রশাসন, রোভার স্কাউট নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা তাদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/