• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

পাবলিক পরীক্ষা ব্যবস্থায় আসছে বড় সংস্কার :: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার / ৯৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। শীঘ্রই তা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সংশোধিত আইনে বড় ধরনের পরিবর্তন আসবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, নতুন আইনে ডিজিটাল পদ্ধতিতে নকল প্রতিরোধ করা হবে এবং পাবলিক পরীক্ষার সংজ্ঞাতেও পরিবর্তন আনা হবে।
শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। বিগত সরকারের আমলে প্রশ্নপত্র ফাঁস ও বিক্রির মাধ্যমে অনিয়মের অভিযোগ থাকলেও অনেক ক্ষেত্রে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়নি। মঙ্গলবার ৭ এপ্রিল বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা নয়, চাকরি ও ব্যাংকসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষাও এই আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে কেউ নকল করে পার পেয়ে যেতে পারবে না।
মন্ত্রী আরও বলেন, শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তালিকায় শিক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে, যা বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, শিক্ষা খাতে ধস নামার পেছনের কারণগুলো খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন , বিগত সরকার ২০০টির বেশি প্রকল্প গ্রহণ করেছিল, যেগুলোর অনেকই অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। এ মন্ত্রণালয়ের প্রতিটি বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মন্ত্রী মলেন, পরীক্ষার সংস্কৃতি গড়ে তুলেন। বর্তমান সরকারও নকলের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। এসময় তিনি শিক্ষামন্ত্রীর সদিচ্ছার উপর শিক্ষা খাতের উন্নয়ন নির্ভর করে বলেও মন্তব্য করেন।
শিক্ষকদের জাতি গড়ার কারিগর উল্লেখ করে তাঁদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনাদের উপর দেশের উন্নয়ন নির্ভর করছে। নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের সদিচ্ছা খুব গুরুত্বপূর্ণ। এসময় তিনি নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পাশাপাশি রাজনীতিবিদ, প্রশাসন ও অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান।
ডিজিটাল শিক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সাথে পরিচয় করিয়ে দিতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের আওতায় আনতে হবে। আগামীতে শিক্ষা ব্যবস্থা হবে পেনলেস ও পেপারলেস। এমন শিক্ষা ব্যবস্থার সাথে শিক্ষার্থীরা যেন তাল মিলিয়ে নিতে পারে সেজন্য এখন থেকে আমাদের চেষ্টা করতে হবে।
শিক্ষার মানোন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে উপবৃত্তি চালু করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে জাতীয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য স্বতন্ত্র অ্যাক্ট প্রনয়ণ করেন। বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে বাজেটে শিক্ষাখাতের বরাদ্দ ধারাবাহিকভাবে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিগত সরকারের শাসনামলে শিক্ষার মান তলানিতে পৌঁছেছে উল্লেখ করে তিনি বিলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। শিক্ষার মানোন্নয়ন করতে পারলে আমাদের সকল সমস্যার সমাধান হবে বলেও এসময় তিনি মন্তব্য করেন।
নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রসঙ্গে তিনি বলেন, ২০০১ সালে বিএনপি সরকার প্রথম নকলমুক্ত পরীক্ষার সংস্কৃতি গড়ে তুলেন। বর্তমান সরকারও নকলের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। এসময় তিনি শিক্ষামন্ত্রীর সদিচ্ছার উপর শিক্ষা খাতের উন্নয়ন নির্ভর করে বলেও মন্তব্য করেন।
শিক্ষকদের জাতি গড়ার কারিগর উল্লেখ করে তাঁদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনাদের উপর দেশের উন্নয়ন নির্ভর করছে। নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের সদিচ্ছা খুব গুরুত্বপূর্ণ। এসময় তিনি নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পাশাপাশি রাজনীতিবিদ, প্রশাসন ও অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী’র সভাপতিত্বে বরিশাল ৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড ঢাকার চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নূরুল হক বিশেষ অতিথির বক্তৃতা করেন।
এসময় বরিশাল অঞ্চলের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/