• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

১৫০ কি.মি. দুঃসাহসিক পদযাত্রায় বরিশালের দুই রোভার স্কাউট দল

মাহিমুল হাসান এমদাদ / ১০৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

বরিশাল থেকে খুলনা পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ দুঃসাহসিক পদযাত্রায় নেমেছে রোভার স্কাউটদের দুটি দল। ভিন্ন সময়ে যাত্রা শুরু করলেও একই রুট ধরে এগিয়ে চলছে এই দুই দল, যার মূল লক্ষ্য—সামাজিক সচেতনতা, স্কাউটিং-এর প্রসার এবং নতুন অভিজ্ঞতা অর্জন।

প্রথম দলটি ৪ এপ্রিল সকাল ৭টায় বরিশাল জেলা রোভার ভবন, কাশিপুর থেকে যাত্রা শুরু করে। এই দলে নেতৃত্ব দিচ্ছেন মোঃ মেহেদি হাসান, সিনিয়র রোভার মেট, বরিশাল মুক্ত রোভার স্কাউট গ্রুপ। তার সঙ্গে রয়েছেন তৌহিদুল ইসলাম রোহান (সরকারি আলেকান্দা কলেজ), তালহা মোহাম্মদ বিধান (কাউনিয়া সরকারি কলেজ) এবং মোঃ খলিলুর রহমান সিফাত (বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট)।

বর্তমানে প্রথম দলটি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ এলাকায় অবস্থান করছে এবং সেখান থেকে পরবর্তী গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে।

অন্যদিকে দ্বিতীয় দলটি ৫ এপ্রিল একই রুটে পদযাত্রা শুরু করে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন আরাফাত ইসলাম তাসফিম, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের রোভার স্কাউট। তার সঙ্গে রয়েছেন মোঃ আল আমিন হাওলাদার এবং রাকিবুল ইসলাম রাহুল, যারা একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এছাড়াও দলে রয়েছেন মোঃ রেদয়ান হোসেন মেহরাব, বরিশাল মুক্ত রোভার স্কাউট গ্রুপের সদস্য।

দ্বিতীয় দলটি বর্তমানে ঝালকাঠির রাজাপুর উপজেলার সরকারি ডাকবাংলো তে অবস্থান করছে এবং ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে তাদের গন্তব্যের দিকে।

জানা গেছে, উভয় দলই বরিশাল সদর, ঝালকাঠি, নলছিটি, রাজাপুর, ভান্ডারিয়া, পিরোজপুর, কচুয়া, বাগেরহাট হয়ে খুলনা সদর পর্যন্ত এই দীর্ঘ পথ অতিক্রম করবে এবং শেষ করবে জাহানাবাদ ক্যান্টনমেন্ট পার্কে।

এই পদযাত্রার মাধ্যমে ১ম দলের রোভাররা চারটি সামাজিক সচেতনতা মূলক স্লোগান বহন করছেন। স্লোগানগুলো হলো—

“ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদ সড়ক নিশ্চিত করি”,

“না বলি মাদককে, সুস্থ সমাজ গড়ে তুলি”,

“একটি গাছ একটি প্রাণ, রোভারের হোক এই অভিযান”,

এবং “প্লাস্টিক বর্জন করি, দূষণমুক্ত পৃথিবী গড়ে তুলি”।

এবং ২য় দলেরও রয়েছে চারজনের চারটি সচেতনতামূলক স্লোগান

স্লোগান গুলো হলো

“শান্তি, সেবা, ভ্রাতৃত্ব—আমাদের অঙ্গীকার”

“সেবার মাধ্যমে গড়ি সুন্দর আগামী”

“শান্তি আর সেবায় গড়ি নতুন দিগন্ত”

“প্লাস্টিক বর্জন করি, সুন্দর দেশ গড়ি”

পাশাপাশি তাদের মূল উদ্দেশ্য হলো—অজানাকে জানা, স্কাউটিং-এর প্রমোশন ও মার্কেটিং, ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন এবং পরিভ্রমণকারী ব্যাজ অর্জন।

রোভার স্কাউটদের এই উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন সাহসী ও ইতিবাচক কার্যক্রম তরুণদের মাঝে অনুপ্রেরণা জোগাবে এবং সমাজে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/