• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

চরমোনাই মাহফিল থেকে আসা লঞ্চের ধাক্কায় মেঘনায় বাল্কহেট ডুবি

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি / ৮২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। শনিবার দুপুর সাড়ে ১২ টার সময় এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা গণমাধ্যমকে জানান, চরমোনাইর মাহফিল শেষে চরমোনাই থেকে মুসল্লীদের নিয়ে এমভি সাব্বির-৩ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে কালিগঞ্জ লঞ্চঘাট এলাকা অতিক্রমকালে লঞ্চটির সাথে মোল্লা ভাই ভাই নামের বালুবাহী একটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্গো জাহাজটি তলিয়ে যায়।

কার্গো জাহাজের স্টাফ রাজা মিয়া জানান, সংঘর্ষের সাথে সাথে মেঘনা নদীতে বাল্কহেডটি ডুবে যায়। আর স্থানীয় জেলেরা বাল্কহেডে থাকা চার ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।

কালিগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো: এনামুল হক জানান, এই দূর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই নদীতে থাকা স্থানীয় জেলেরা ডুবে যাওয়া মোল্লা ভাই ভাই নামের বাল্কহেডের স্টাফদের উদ্ধার করেছে। তার সবাই সুস্থ রয়েছেন। পাশাপাশি এমভি সাব্বির-৩ লঞ্চটির কোন ক্ষয়ক্ষতি না হওয়ায় সেটি গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। এই ঘটনায় লিখিতভাবে কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/