বরিশাল মহানগরকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয়ে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগরের উদ্যোগে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী মিলনমেলা।
নগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম সিরাজ-এর নেতৃত্বে আয়োজিত এ মিলনমেলায় অংশগ্রহণ করেন সংগঠনের অগ্রজ ও অনুজ নেতাকর্মীরা। পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভবিষ্যৎ পরিকল্পনাকে কেন্দ্র করে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।
চরমোনাই আলিয়া ছাত্র আন্দোলন কার্যালয়ে বুধবার রাত ৮টায় অনুষ্ঠিত এ আয়োজনে ছিলো উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক এবং বরিশাল মহানগরের সাবেক সভাপতি কে এম শরিয়াতুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন— “আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র আন্দোলনকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে।”
সভাপতির বক্তব্যে নগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম সিরাজ বলেন— “চাকরিমুখী শিক্ষা ব্যবস্থার অভাবে দেশের অধিকাংশ শিক্ষার্থী হতাশায় ভুগছে। তাই শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আমরা ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ, ইংরেজি স্পোকেন এবং আরবি শিক্ষার উদ্যোগ গ্রহণ করেছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য গাজী মুহাম্মদ রেদোয়ান,
বরিশাল মহানগর যুব আন্দোলনের সভাপতি মাওলানা রেজাউল করিম,
এবং চরমোনাই আলিয়া মাদ্রাসার সভাপতি রেজাউল করিম।
এ সময় অতিথি ও আয়োজকরা প্রত্যয় ব্যক্ত করেন যে, প্রতি বছর চরমোনাই বার্ষিক মাহফিলকে ঘিরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।
উৎসবমুখর এই মিলনমেলা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
https://slotbet.online/