• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

বরিশাল নগরীর বিভিন্ন সড়ক উন্নয়ন কাজের উদ্ভোধন 

স্টাফ রিপোর্টার / ৯৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

বরিশাল নগরীর চাঁদমারি এলাকার মাদ্রাসা সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণ এবং আমির খাঁন সড়ক বাইলেন আর.সি.সি দ্বারা (নবগ্রাম রোডের মুখ হইতে মোহাম্মাদিয়া মসজিদ পর্যন্ত) নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এই দুটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক (দায়িত্বপ্রাপ্ত মেয়র) অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় চাঁদমারি পুলিশ অফিসার্স মেস সংলগ্ন মাদ্রাসা ও স্টেডিয়ামের পিছনের ১.০৮৩ কিলোমিটার সড়ক এবং ৪.৫০ মিটার ড্রেন ২৩৯৫৭৪৬০ টাকা ব্যায়ে নির্মান কাজ শুরু করা হয়েছে।

এছাড়া নগরীর ২২ নম্বর ওয়ার্ডস্থ আমির খাঁন সড়ক বাইলেন আর.সি.সি দ্বারা (নবগ্রাম রোডের মুখ হইতে মোহাম্মাদিয়া মসজিদ পর্যন্ত) ৪.৪৬১ কিলোমিটার আরসিসি সড়ক ৮৮৯১৯২৩৯ টাকায় ব্যায় নির্ধারন করে নির্মান কাজ শুরু করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী, নির্বাহী প্রকৌশলী আবুল বাশারসহ কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। এছাড়া স্থানীয় বাসিন্দারাও এ সময় উপস্থিত ছিলেন।

এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/