• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

বিসিসিতে নগর নিয়ে নাগরিক ভাবনা আলোচনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৬৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বরিশাল নগর নিয়ে নাগরিক ভাবনা নামে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বুধবার (০১ এপ্রিল) বিকালে নগর ভবনের সভা কক্ষে নাগরিক ভাবনা নামে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক (দায়িত্বপ্রাপ্ত মেয়র) এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। উপস্থিত ছিলেন, কর্পোরেশনের সচিব রুম্পা সিকদার, বরিশাল আদালতের পিপি এ্যাডভোকেট আলী আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান আক্কাস হোসেন, ড্যাব নেতা ডাঃ আজিজ রহিম, ডাঃ জাহিদ হোসেন, বিএনপি নেতা এ্যাডভোকেট আলী হায়দার বাবুল, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আক্তারুজ্জামান, সাংবাদিক নাসিম উল আলম, নারী উদ্যোক্তা আসমা খানমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও পেশাজীবী নেতৃবৃন্দ।
সভায় আলোচকরা নগর নিয়ে তাদের ভাবনার কথা জানিয়ে বলেন, নগরীতে ২৫০ বেডের শিশু হাসপাতাল নির্মান হওয়া সত্বেও অদ্যবদি তা চালুর কোন উদ্যোগ নেয়া হয়নি। অথচ শের-ই-বাংলা হাসপাতালের ২০ বেডের শিশু বিভাগে ভর্তি রাখতে হয় প্রায় ৫’শ শিশু। যাদের চিকিৎসা দেয়া দায়িত্বরতদের আদৌ সম্ভব নয়। তাই নগরীর আমানতগঞ্জে নির্মান হওয়া শিশু হাসপাতালটি চালু করার উদ্যোগ নিতে আহবান জানান। এছাড়া হাসপাতালে সন্ধ্যাকালীন স্পেশাল চিকিৎসা সেবার ব্যবস্থা করার আহবান জানান। যেখানে স্বল্প ভিজিটে রোগীরা সেবা নিতে পারবেন। যা দেশের অনেক হাসপাতালেই আছে বলে জানান আলোচকরা। এছাড়া রক্ত সংকোট নিরসনে কর্পোরেশনের উদ্যোগে একটি ব্লাড ব্যাংক চালুর দাবী জানান আলোচকরা। গণপরিবহন ব্যবহারে নিরুসাহিত করতে শিক্ষার্থীদের বাই সাইকেল ব্যবহারে উৎসাহিত করার আহবান জানান। প্রয়োজনে সিএন্ডবি সড়কে বাই সাইকেলের জন্য আলাদা একটি লেন তৈরী করা যেতে পারে। দাবী জানানো হয় নগরী থেকে অবৈধ হলুদ অটো রিক্সা কমানোর। শিশু ও মহিলাদের বৈকালিন ভ্রমনের জন্য প্রয়োজনীয় মাঠ প্রস্তুতের দাবী জানান নারী অংশগ্রহনকারীরা।
অনুষ্ঠানে প্রশাসক শিরীন বলেন, আপনাদের ভাবনা ও পরামর্শগুলো নিয়ে বিশেষজ্ঞদের সহযোগীতায় এগুলো বাস্তবায়নের চেষ্টা করবো। বরিশাল সিটিতে প্রচুর হামের প্রকোপ দেখা দিয়েছে। কোন বাচ্চা হাম সংক্রমনের শিকার হলে নিকটস্থ ডাক্তার কিংবা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার আহবান জানান। কর্পোরেশনে হাম টিকা মজুদ রয়েছে, যদি কোন বাচ্চা টিকা পেয়ে না থাকে তবে আমানতগঞ্জে ইপিআই ভবনে যোগাযোগ করার আহবান জানান প্রশাসক শিরীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/