• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

ঝালকাঠির নলছিটিতে এক হাজার সাতশ কেজি ঝাটকা মাছ জব্দ, জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি / ৯৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ঝালকাঠিী নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার সাতশ কেজি ঝাটকা মাছ জব্দ করেছে কোর্ট গার্ড। বৃহস্পতিবার (১লা এপ্রিল ) সকালে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, পটুয়াখালী থেকে আশা ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি গাড়িতে অবৈধভাবে ঝাটকা মাছ পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোর্ট গার্ড গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ঝাটকা মাছ উদ্ধার করে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) রেজভী আহমেদ সবুজ উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে গাড়ির চালকসহ তিনজন স্টাফকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ঝাটকা মাছগুলো নলছিটি উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন জানায়, মা ইলিশ রক্ষায় ঝাটকা আহরণ ও পরিবহন নিষিদ্ধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/