• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

চরমোনাইয়ে কীর্তনখোলা-১০ লঞ্চে অগ্নিকাণ্ড, হতাহতের ঘটনা নেই

স্টাফ রিপোর্টার / ৭৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বরিশালের চরমোনাইয়ে মাহফিলকে কেন্দ্র করে নোঙর করা একটি যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত নিয়ন্ত্রণে আনার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার ১ এপ্রিল রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলকারী রিজার্ভ লঞ্চ ‘কীর্তনখোলা-১০’-এর একটি কেবিনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। লঞ্চটি ঢাকা থেকে মাহফিলগামী যাত্রী নিয়ে চরমোনাইয়ে আসে।
জানা যায়, লঞ্চটির ৩২৫ নম্বর কেবিনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়। অগ্নিকাণ্ডের সময় কেবিনে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। আগুনে কেবিনের ভেতরের আসবাবপত্র পুড়ে গেলেও তা বাইরে ছড়িয়ে পড়তে পারেনি।
লঞ্চ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, ফলে অন্যান্য কেবিন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ জানান, মাহফিল উপলক্ষে চরমোনাই ঘাটে অসংখ্য বিলাসবহুল লঞ্চ নোঙর করে আছে, যেখানে হাজার হাজার যাত্রী রাতযাপন করছেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সব লঞ্চ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, মাহফিলের নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/