• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

চরমোনাইয়ে রিজার্ভ লঞ্চ ডুবি, উদ্ধার অভিযান চলছে

মাহিমুল হাসান এমদাদ / ১০৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বরিশালের চরমোনাই এলাকায় বাৎসরিক মাহফিলকে কেন্দ্র করে যাত্রীবাহী একটি রিজার্ভ লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। বুধবার এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে প্রায় ৩০০ যাত্রী নিয়ে আসা এমভি মানিক-৪ নামের লঞ্চটি রাতে জোয়ারের সময় নদীতে পানি বেশি থাকায় বালুর বস্তার উপর উঠে যায়। পরে দুপুরে ভাটা শুরু হলে পানি কমতে থাকে এবং একপর্যায়ে লঞ্চটি কাত হয়ে ডুবে যায়।

ঘটনার পরপরই বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বরিশাল ইউনিটের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এছাড়া উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে।

এদিকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, লঞ্চ ডুবির ঘটনায় এখনো কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

এদিকে মাহফিল বাস্তবায়ন কমিটির মিডিয়া সমন্বয়ক কে এম শরিয়াতুল্লাহ বলেন, লঞ্চ ডিপির ঘটনায় কোন হাতা হাতের ঘটনা ঘটেনি তবে মুসল্লিদের মাল সামানা ক্ষতিগ্রস্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/