বরিশাল মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও কার্যকর করতে ১টি অটোমেটিক গার্বেজ ডাম্প ট্রাক এবং ৩টি সাধারণ গার্বেজ ডাম্প ট্রাকের উদ্বোধন করা হয়েছে। নগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে এসব যানবাহন সংযোজন করা হয়।
মঙ্গলবার ৩১ মার্চ নতুন এই যানবাহনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে আধুনিক যন্ত্রপাতি ও যানবাহনের বিকল্প নেই। নতুন এই ডাম্প ট্রাকগুলো যুক্ত হওয়ায় বর্জ্য অপসারণ কার্যক্রম আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে।তিনি আরও বলেন, নগরবাসীকে একটি স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ উপহার দিতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ নগরীর সার্বিক পরিচ্ছন্নতা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, সচিব রুম্পা সিকদারসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
তারা জানান, নতুনভাবে সংযোজিত অটোমেটিক গার্বেজ ডাম্প ট্রাকের মাধ্যমে দ্রুত সময়ে এবং কম জনবল ব্যবহার করে বর্জ্য অপসারণ সম্ভব হবে, যা সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় করবে।
সংশ্লিষ্টরা আরও জানান, প্রতিদিন নগরীতে বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়। এই বর্জ্য দ্রুত অপসারণ ও সঠিকভাবে ব্যবস্থাপনার জন্য আধুনিক যানবাহনের গুরুত্ব অপরিসীম। নতুন ডাম্প ট্রাকগুলো চালু হওয়ার ফলে নগরীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কগুলোতে বর্জ্য অপসারণ কার্যক্রম আরও গতিশীল হবে।
এছাড়া, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও নগরীর পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও উন্নত করতে প্রয়োজন অনুযায়ী নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তি সংযোজন করা হবে।
নগরবাসীও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, এতে করে বরিশাল মহানগরী আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।
উল্লেখ্য, ৫৮ বর্গকিলোমিটারের বরিশাল সিটি করপোরেশনে প্রায় ৮ লাখ মানুষের বসবাস। নগরীতে প্রতিদিন উৎপন্ন হয় প্রায় ৪০০ টন বর্জ্য। এর একটি অংশ সড়কে জমা হওয়া। বড় সড়কগুলোতে ঝাড়ু দিয়ে ময়লা বিভিন্ন জায়গায় জমা করেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা। কাজটি চলে রাত ৯টা থেকে পরদিন ভোর পর্যন্ত।
বর্জ্য সংগ্রহের পর ট্রাকে কাউনিয়া পুরানপাড়ার ডাম্পিং স্টেশনে নিয়ে ফেলা হয়। ৩০টি ওয়ার্ডে বিভক্ত এ সিটির বর্জ্য অপসারণে বিসিসির পরিচ্ছন্ন শাখায় স্থায়ী ও অস্থায়ী নিয়োগে রয়েছেন ১‘২ শতাধিক কর্মী। ময়লা পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে সিটি করপোরেশনের ১৮টি ট্রাক ও ২২০টি বক্সভ্যান।
https://slotbet.online/