• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

সমাজসেবক মিয়া খান আর নেই, এলাকায় শোকের ছায়া

কাজিরহাট প্রতিনিধি / ১১৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের পূর্ব ভংগা গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মোহাম্মাদ মিয়া খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩০ মার্চ) ভোর ৫টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৬ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মোহাম্মাদ মিয়া খান আন্দারমানিক ইউনিয়ন বিএনপির সদস্য এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকার জন্য এলাকায় তিনি সুপরিচিত ছিলেন।

এদিন আছর নামাজের পর পূর্ব ভংগা গ্রামের ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সংবাদ পেয়ে মরহুমের বাড়িতে ছুটে আসেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ মাস্টার এবং সাবেক সভাপতি মাস্টার মো. বাহাউদ্দীন তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/