• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

সাংবাদিক সাইদুর রহমান সাঈদ আর নেই

স্টাফ রিপোর্টার / ২৬৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার সম্পাদক সাংবাদিক সাইদুর রহমান সাঈদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। রোববার ভোরে বাকেরগঞ্জ উপজেলার নিজ গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

জানা গেছে, রোববার (২৯ মার্চ) ভোর ৭ টা ৩৫ মিনিটে বাকেরগঞ্জ উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামে শ্বশুর বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক সাইদুর রহমান সাঈদ। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং বরিশালে চিকিৎসা নেওয়ার পাশাপাশি ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিকতায় দীর্ঘ পথচলায় সাঈদ বরিশাল থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক দক্ষিণাঞ্চল, দৈনিক আজকের বার্তা, দৈনিক বরিশাল বার্তায় কাজ করার পাশাপাশি জাতীয় দৈনিক যুগান্তর ও সমকাল-এর বাকেরগঞ্জ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

আজ রবিবার আছর বাদ উপজেলার পাদ্রিশিপপুর ইউনিয়নের শিবপুর গ্রামে খন্দকার বাড়ীতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

সাংবাদিক সাইদুর রহমান সাঈদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল দর্পনের প্রকাশক এম. মিরাজ হোসাইন, সম্পাদক সঞ্জয় গুহসহ দর্পন পরিবারের সদস্যরা। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/