• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

জ্বালানি তেল সংকট নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ২৯ পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

স্টাফ রিপোর্টার / ৮৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বরিশালে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, মজুতদারি ও অনিয়ম প্রতিরোধে জেলার ২৯টি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। ২৮ মার্চ জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি ফিলিং স্টেশনে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মনিটরিং অফিসার হিসেবে নিয়োগ দিয়ে সার্বিক তদারকি জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসন বলছে, ট্যাগ অফিসাররা সংশ্লিষ্ট পাম্পে নিয়মিত উপস্থিত থেকে জ্বালানি তেলের মজুত, বিক্রি ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। কোনো ধরনের কৃত্রিম সংকট, মজুতদারি বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি বরিশালের বিভিন্ন পেট্রোল পাম্পে তেলের ঘাটতি দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সীমিত পরিমাণ তেল নিতে বাধ্য হচ্ছেন তারা।
বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকার মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় তেল পাওয়া যায় না। আবার পেলেও নির্দিষ্ট পরিমাণের বেশি দিচ্ছে না। এতে আমাদের কাজকর্মে বড় সমস্যা হচ্ছে।
একই অভিযোগ করেন রূপাতলী এলাকার সিএনজি চালক আলমগীর হোসেন। তিনি বলেন, দিনের অর্ধেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এতে আয় কমে যাচ্ছে। দ্রুত এই সংকট কাটানো দরকার।
তবে পাম্প মালিকরা বলছেন, তারা ইচ্ছাকৃতভাবে কোনো সংকট তৈরি করছেন না। সরবরাহ কম থাকায় তারা চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না।
রূপাতলী এলাকার ডোস্ট ফিলিং স্টেশনের মালিক শাওন খান বলেন, আমরা নিয়ম মেনেই তেল বিক্রি করছি। কিন্তু ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় সবার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এজন্য সীমিত আকারে তেল দিতে হচ্ছে।
অন্য এক পাম্প মালিক শওকত আকবর বলেন, প্রশাসনের এই উদ্যোগ ভালো। এতে কেউ যদি অনিয়ম করে, তা ধরা পড়বে। তবে মূল সমস্যা হলো সরবরাহ ঘাটতি, সেটি সমাধান না হলে পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরবে না।
জেলা প্রশাসনের কর্মকর্তারা আশা করছেন, ট্যাগ অফিসার নিয়োগের ফলে পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরে আসবে এবং জ্বালানি তেলের সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে।
বিজ্ঞপ্তিতে ট্যাগ অফিসারদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, প্রতিদিন মজুত ও বিক্রয়ের হিসাব যাচাই, নির্ধারিত দামে তেল বিক্রি নিশ্চিত করা, কৃত্রিম সংকট পর্যবেক্ষণ, ভোক্তাদের অভিযোগ গ্রহণ এবং নিয়মিত প্রতিবেদন দাখিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ফিলিং স্টেশনে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সার্বিক তদারকির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মনিটরিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।
বরিশাল সদর উপজেলায় নথুল্লাবাদ, নতুন বাজার, সাগরদী, রূপাতলী, দপদপিয়া ও চরকাউয়াসহ বিভিন্ন এলাকায় অবস্থিত একাধিক ফিলিং স্টেশনে উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রকৌশলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, খাদ্য নিয়ন্ত্রক ও নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর মধ্যে বরিশাল অটো সার্ভিস ফিলিং স্টেশন, ইসরাইল ভালুকদার ফিলিং স্টেশন, কলেজ রোড ফিলিং স্টেশন, চোস্ট ফিলিং স্টেশন, নিলি ফিলিং স্টেশন, রূপাতলী ফিলিং স্টেশন, হাজী ফিলিং স্টেশন, তুরাগ অয়েল এন্ড গ্যাস সার্ভিস, শাওন ফিলিং স্টেশন, শেষ ফিলিং স্টেশন, ইছাকারী ও সুন্নতী ফিলিং স্টেশন, রাজি ফিলিং স্টেশন, ইউনিক ফিলিং স্টেশনসহ গুরুত্বপূর্ণ পাম্পগুলোতে এসব কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
উজিরপুর উপজেলায় কামিনি, সাকুরা, সাজু ও মহিউদ্দিন ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের ট্যাগ অফিসার করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলায় আগৈলঝাড়া ফিলিং স্টেশনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গৌরনদী উপজেলায় আরিফ, আশোকারী, মা ও সেন্ট পিটার্স ফিলিং স্টেশনে উপজেলা মৎস্য কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা ও সমবায় কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
বাকেরগঞ্জ উপজেলায় হাওলাদার, মিশু, জোবায়দা ও এম খান ফিলিং স্টেশনে খাদ্য নিয়ন্ত্রক, পরিসংখ্যান কর্মকর্তা, সমবায় কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাদের ট্যাগ অফিসার করা হয়েছে।
ভুক্তভোগী সাধারণ মানুষের প্রত্যাশা, প্রশাসনের এই উদ্যোগ কঠোরভাবে বাস্তবায়ন করা হলে বাজারে কৃত্রিম সংকট দূর হবে এবং তারা স্বস্তি ফিরে পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/