• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম

ছুটির দিনেও বিসিসির সভা, কাজের গতি বাড়ানোর তা‌গিদ প্রশাসকের

স্টাফ রিপোর্টার / ১১৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ব‌রিশাল সি‌টি করপোরেশনে (বি‌সি‌সি) কাজের গতি বাড়ানোর তা‌গিদ দিয়েছেন নব‌নিযুক্ত প্রশাসক বিল‌কিস আক্তার জাহান শিরীন। তি‌নি সং‌শ্লিষ্ট শাখার কর্মকর্তা ও কর্মচারীদের অভ‌্যন্ত‌রীণ মতপার্থক‌্য নিরসনেরও নি‌র্দেশ দিয়েছেন। পাশাপাশি রাজস্ব বিভা‌গের আয় বৃ‌দ্ধির ওপর জোর দি‌য়ে‌ছেন প্রশাসক। শুক্রবার ২৭ মার্চ ছু‌টির দি‌নে রাজস্ব বিভা‌গের পাঁচ‌টি শাখার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অনু‌ষ্ঠিত সভায় তিনি এ নির্দেশ দেন। নগর ভব‌নের সভাক‌ক্ষে অনু‌ষ্ঠিত এ সভায় সভাপতিত্ব ক‌রেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী।

সভায় হাটবাজার শাখায় স্টল বরাদ্দ নি‌য়েও আলোচনা হয়। এ সময় কোনো স্টাফের না‌মে স্টল থাক‌লে ব‌্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তি‌নি।

সভায় অবৈধ যানবাহন রো‌ধে মাইকিং করার নি‌র্দেশ দেওয়া হয় যানবাহন শাখার সং‌শ্লিষ্টদের। লাইসেন্সধারী ৭ হাজার ৬১০‌টি অটো‌রিকশার মধ্যে মাত্র ৩৫‌০‌টি নবায়ন করায় সভায় হতাশা প্রকাশ করা হয়। এ সময় এ শাখার স্টাফরা ব‌লেন, শ‌র্ষের ম‌ধ্যে ভূত র‌য়ে‌ছে। এখা‌নে বিট বাণিজ‌্য হয়। অবৈধ প্রায় দ্বিগুণ অটোরিকশা রো‌ধে ট্রা‌ফিক বিভাগের সহায়তা দরকার। এদি‌কে করধার্য ও কর আদায় শাখার কর্মকর্তা-কর্মচারী‌দের রাজস্ব বৃ‌দ্ধি করার তা‌গিদ দি‌য়ে তাঁদের জনগ‌ণের স‌ঙ্গে ভালো ব‌্যবহার করার নি‌র্দেশ দি‌য়ে‌ছেন প্রশাসক।

সভায় বি‌সি‌সির প্রধান প্রকৌশলী হুমায়ুন ক‌বির, নির্বাহী প্রকৌশলী মোতা‌লেব হাওলাদার, নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট নুরুজ্জামান প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/