• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

মেহেন্দিগঞ্জে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি / ১৩৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

 

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর এলাকায় একটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখননের দাবিতে সরব হয়েছেন তিন গ্রামের কয়েক’শ মানুষ। শনিবার সকাল ১০টায় পাতারহাট বন্দরের হাসপাতাল রোড তেঁতুলতলা ব্রিজের সামনে কালিকাপুর, অম্বিকাপুর ও দুর্গাপুর তিন গ্রামের শত শত মানুষ একত্রিত হয়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে এলাকাবাসী বলেন,পাঁচনি ঘাট ব্রিজ সংলগ্ন এই খালটি দীর্ঘ দিন ধরে ভরাট হয়ে পরে থাকায় সেচ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। শুষ্ক মৌসুমে পানি সংকটে চাষাবাদ ব্যাহত হচ্ছে, আর বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এতে ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দ্রুত খালটি খনন করে কৃষি-কৃষকের ভাগ্য উন্নয়নে ও জনদূর্ভোগ লাঘবের জন্য নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/