• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

বরিশালে গণহত্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার / ৭৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সারাদেশের ন্যায় বরিশালেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান প্রধান অতিথির বক্তৃতা করেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন আজ। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে পাক-হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ এর নামে নিরস্ত্র বাঙালিদের নির্বিচারে হত্যা করে।

তিনি বলেন, একাত্তরে মার্চের দিনগুলোতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল, তখন ২৫ মার্চ সন্ধ্যায় অসহযোগ আন্দোলনের মধ্যেই স্বৈরশাসক ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করেন। সেদিন মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিত পন্থায় বাঙালি হত্যার মহোৎসবে মেতে উঠেছিল। রক্তের স্রোতে ভাসিয়ে দিতে চেয়েছিল বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম। বিশেষ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা এবং রাজারবাগসহ সারাদেশে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হানাদার বাহিনীর অতর্কিত হামলায় শহিদ হন ছাত্র-শিক্ষক, পুলিশ ও সেনা সদস্যসহ হাজারো নিরপরাধ মানুষ। তখন আপোষহীন বাঙালিরা শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। সে ধারাবাহিকতায় দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করে আজকের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা বলেন, বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে পাকিস্তানী হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ পরিচালনা করেন। ফলশ্রুতিতে বাঙালি জাতির জীবনে নেমে আসে বিভীষিকাময় ভয়াল কালরাত্রি।

আলোচনা সভা শেষে ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ এবায়েদুল হক চাঁন, নুরুল আলম ফরিদ ও দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বরিশাল জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনকের তত্ত্বাবধানে গণহত্যা দিবসের উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/