• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

যাত্রীবাহী গাড়ির চাপ বেড়েছে বরিশাল-ঢাকা মহাসড়কে

স্টাফ রিপোর্টার / ৬২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

পরিবার-পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। তাই সোমবার (২৩ মার্চ) সকাল থেকে বরিশাল-ঢাকা মহাসড়কে বেড়েছে যাত্রীবাহী পরিবহনের চাপ।

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে যথাসময়ে বিভিন্ন পরিবহনের বাসগুলো যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে বলে জানিয়েছেন শ্রমিকরা। অন্তর নামে এক কাউন্টার ম্যানেজার জানিয়েছেন, ঈদের ছুটি শেষ হলেও মানুষের চাপ সেইভাবে পরিবহনগুলোতে লক্ষ্য করা যায়নি।

তবে আগামী শুক্র ও শনিবার অর্থাৎ ২৭ ও ২৮ মার্চ ঢাকামুখী মানুষের চাপ থাকবে, এটা বোঝা যাচ্ছে। কারণ দুই দিন পরে ২৬ মার্চের ছুটি, আর এর পরেই শুক্র ও শনিবারের ছুটি। যারা এবার ঈদ করতে বাড়িতে এসেছেন, তারা সেই ছুটির হিসাব কষেই এসেছেন। আর এখন যারা ফিরে যাচ্ছেন, তারা অনেকটা স্বস্তিতে যেমন যাচ্ছেন, তেমনি তাদের ঢাকায় ব্যবসা-বাণিজ্য রয়েছে। অর্থাৎ এখন যারা ঢাকায় ফিরছেন, তাদের মধ্যে বেশিরভাগই ব্যবসায়ী ও প্রাইভেট সেক্টরের চাকরিজীবী।
তিনি বলেন, স্বাভাবিক সময়ের ভাড়ায় যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে। প্রশাসনিক নজরদারি থাকায় বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। একই কথা জানিয়েছেন যাত্রীরা।

মহসিন নামে এক যাত্রী বলেন, বড় কোম্পানির পরিবহনগুলোতে আগামী শনিবার পর্যন্ত কোনো টিকিট মিলছে না, সব টিকিট আগে থেকে বুকিং হয়ে গেছে, তাই আজ আগেভাগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তেমন একটা চাপ না থাকায় কিছুটা স্বস্তিতেই হবে এ যাত্রা।

এদিকে পরিবহন চালকরা বলছেন, মহাসড়কে ঈদের পরের দিনের থেকে আজ যানবাহনের চাপ অনেকটা বেশি, তবে মহাসড়কে দাপিয়ে বেড়ানো অবৈধ থ্রি-হুইলারসহ বিভিন্ন যানবাহনের কারণে যাত্রীদের নিয়ে গন্তব্যে পৌঁছাতে অনেকটাই বেগ পোহাতে হয়। এর থেকে পরিত্রাণ পেতে আইনশৃঙ্খলা বাহিনীর কামনা করেছেন তারা।

এদিকে বরিশালের জেলা প্রশাসক খাইরুল আলম সুমন জানিয়েছেন, রাজধানীমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে এবং যাত্রী হয়রানি ও ভাড়ার নৈরাজ্য ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, মাঠ পর্যায়ে তদারকি চলছে। আশা করি যাত্রীরা নিরাপদেই কর্মস্থলে ফিরে যেতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/