• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

স্বনির্ভর খাল: সেচ সুবিধায় বদলাবে কয়েক হাজার কৃষকের ভাগ্য

স্টাফ রিপোর্টার / ৬৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে চলমান স্বনির্ভর খাল খনন প্রকল্প নতুন সম্ভাবনার দ্বার খুলছে স্থানীয় কৃষকদের জন্য। প্রায় ৯৮ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় ৬ কিলোমিটার খাল খনন ও ৬টি কালভার্ট নির্মাণ কাজ শুরু হয়েছে ২০২৫ সালের ২ ডিসেম্বর, যা আগামী অল্প সময়ের মধ্যেই সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।

প্রকল্প সূত্রে জানা যায়, চরআইচা এলাকায় কীর্তনখোলা নদী থেকে শুরু হয়ে দিনারের পুল হয়ে চকাউয়া কুন্ডবাড়ী পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এবং কুন্ডবাড়ী থেকে মাস্টার বাড়ী পর্যন্ত আরও ২ কিলোমিটার খাল খনন করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে ৬টি কালভার্ট, যা স্থানীয় সড়ক যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন ঘটাবে।

স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক খালিদ সাইফুল্লাহ জানান, ইতোমধ্যে খালটিকে একটি ‘মডেল খাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, “এই খাল খননের ফলে কৃষি ও মৎস্য খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। সরাসরি কৃষকদের সম্পৃক্ততার কারণে উৎপাদন বাড়বে এবং কয়েক হাজার মানুষ এর সুফল পাবে।

বরিশাল সদর আসনের সংসদ সদস্য মুজিবর রহমান বলেন, “ফারাক্কার প্রভাবে অনেক খালেই পানি প্রবাহ কমে গেছে। আগে খনন করা হলেও পানি না থাকায় সেগুলো আবার ভরাট হয়ে গেছে। এবার সঠিক পরিকল্পনায় খনন কাজ করা হচ্ছে, যা কৃষি ও মৎস্য উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ ওয়াহিদ মুরাদ জানান, খাল খননের কাজ আগামী ১৫ দিনের মধ্যেই শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চরকাউয়া ও কর্ণকাঠি ইউনিয়নের প্রায় ৬ হাজার একর কৃষিজমি জলাবদ্ধতা থেকে মুক্ত হয়ে সেচ সুবিধার আওতায় আসবে।

তিনি আরও জানান, গত তিন বছরে বরিশাল, ঝালকাঠী, ভোলা ও পিরোজপুর জেলায় প্রায় ৩৫০ কিলোমিটার খাল খনন করা হয়েছে। শুধু বরিশাল জেলায় ৯০ কিলোমিটার লক্ষ্যমাত্রার মধ্যে ৬০ কিলোমিটার খনন সম্পন্ন হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে খাদ্য উৎপাদন অন্তত এক-তৃতীয়াংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, “এই খাল ইতোমধ্যেই মডেল প্রকল্প হিসেবে বিবেচিত হয়েছে। খাল দখলের কোনো সুযোগ থাকবে না। অচিরেই সব অবৈধ দখল উচ্ছেদ করা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২ ডিসেম্বর জেলা প্রশাসক নিজেই খাল খনন ও কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে চরকাউয়াসহ আশপাশের এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

এই খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আমলে কখনন করা হলেও কালের বিবর্তনে হারিয়ে যায়। ইনটেরিম সরকারের আমলে এই খালটি পূনখননের দাবী তুলে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করলে বিষয়টি নজরে আসে জেলা প্রশাসকের। তিনি পানি উন্নয়ন বোর্ড এর সাথে চিঠি চালাচালি করে খাল কনন প্রকল্পটি পাশকরিয়ে অর্থ বরাদ্দ আনেন। গত বছর ২ ডিসেম্বর খনন কাজ শুরু করে। এখন খনন কাজ সম্পন্নের পথে। ইতোমধ্যে প্রথম ফেইজের কাজ সম্পন্ন হয়েছে। অপর ফেইজের কাজ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/