• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম

ঝালকাঠিতে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

এসএম রেজাউল করিম, ঝালকাঠি প্রতিনিধি / ১২০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে পরিচিত করার লক্ষে ঝালকাঠির নলছিটিতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা।

সোমবার বিকেলে স্থানীয় যুবসমাজের উদ্যোগে উপজেলার তেঁতুলবাড়িয়া মাঠে ঐতিহ্যবাহী ঘোর দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতি বছরের এই সময়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে এমন আয়োজন উপভোগ করেন এলাকাবাসী।

হারিয়ে যাওয়া বাংলার এ ঐতিহ্য দেখতে ছুটে আসেন দূর-দূরান্তের মানুষ। ঘোড়ার পিঠে উঠে চাবুক হাতে প্রতিযোগিতায় অংশ নেন ঘোড়সওয়াররা। অংশগ্রহণকারী সবার জন্যই ছিল বিশেষ পুরস্কার। ঘোড় দৌড় উপলক্ষে মাঠে মেলা বসে। এতে রকমারি, খেলনা, খাবার, ফুচকা চা, রঙ্গিলা পান সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা।

ঘৌড় দৌড়ের আয়োজক রানাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম লাবু বলেন, ‘ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুবেই ভালো লাগছে। এমন আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে মুগ্ধ করেছে সকলকে। এ আয়োজন যেন মহামিলন মেলায় পরিণত হয়েছে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/