• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

মেহেন্দিগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র উভয় পক্ষের সংঘর্ষ, নিহত-১, আহত-৩

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি / ১৬২ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা গ্রামে পাওয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ,খোরশেদ সিকদার(৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু, আহত-৩। স্থানীয়রা জানান, চরহোগলা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হাওলাদার তার প্রতিবেশী খোরশেদ সিকদারের বাড়ি নির্মাণের মজুরি বাবদ ৫০ হাজার টাকা পাওনা ছিলেন। দীর্ঘদিন যাবত এই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় রবিবার বিকাল আনুমানিক ৪টার সময় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র জাহাঙ্গীর হাওলাদার গংদের সাথে খোরশেদ সিকদার গংদের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষে খোরশেদ সিকদার(৬৫) ঘটনাস্থলে নিহত হয় এবং সিরাজুল ইসলাম(৫১), মোকসেদ সিকদার(২২) ও রকিব সিকদার(২৬) নামের ৩জন আহত হয়েছেন। নিহত ও আহতদের স্থানীয়রা উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার এসআই বশির আহমেদ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/