বরিশালে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগা ময়দানে শনিবার সকাল ৮টায়। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ছাড়া নগরী ও এর বাইরে বৃহৎ আরও ছয়টি ঈদের জামাত অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বরিশাল নগরীর অন্যতম বৃহৎ তিনটি মসজিদ যথাক্রমে জামে কসাই মসজিদ শনিবার সকাল সাড়ে ৮টায় এবং সকাল ১০টায়, জামে এবায়দুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টা এবং সকাল ১০টায় এবং নগরের বায়তুল মোকাররম জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টা এবং সকাল সাড় ৯টায়।
এছাড়া বিভাগের সর্ব বৃহৎ ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে চরমোনাই দরবারের মাদ্রাসা ময়দানে।
এছাড়া ঝালকাঠির নেছারাবাদ এবং গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে বৃহৎ ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে ।
জানা গেছে, চরমোনাই আল কারীম জামে মসজিদ মাঠে ঈদের জামাত শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এখানে নামাজের ঈমামতি করবেন চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। ঝালকাঠির নেছারাবাদ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত নামাজে ঈমামতি করবেন মাওলানা খলিলুর রহমান এবং গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। সংশ্লিষ্ট মসজিদের দায়িত্বশীলদের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বরিশাল নগরীর প্রধান ঈদের জামাতের জন্য কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল সিটি করপোরেশন। করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন এ প্রসঙ্গে জানান, বরাবরই বরিশালের সবচেয়ে বড় ঈদের জামাত হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এখানে পাঁচ থেকে সাত হাজার লোকের সমাগম হবে, তবে প্রথমবারে মতো এবার এখানে নারীদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
https://slotbet.online/