• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

বরিশালবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রহমাতুল্লাহ

স্টাফ রিপোর্টার / ৯১ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

বরিশালবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

এক বিবৃতিতে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক মহাসম্মিলনের দিন, যা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা নিয়ে আসে। এই ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত তাৎপর্য তখনই বাস্তবায়িত হবে, যখন সমাজের সব স্তরের মানুষ-বিশেষ করে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিতরা-সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে।

তাই সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, ঈদের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি মানবিক, সাম্যভিত্তিক ও উন্নত সমাজ গঠনে সবাই এগিয়ে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/