• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

কড়াপুরে শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৮৯ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) পরিবর্তন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় বক্তারা বলেন, শহীদ ওসমান হাদীর ইনসাফের লড়াই অব্যাহত রাখা হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবর্তন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিনিধি ইয়াসিনুর রহমান আজাদী। তিনি বলেন, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। দল-মত নির্বিশেষে গরীব ও অসহায় মানুষের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। এখানে কে ছাত্রদল, কে ছাত্রশিবির, কে ইসলামী ছাত্র আন্দোলন—এই ভেদাভেদ না রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পরিবর্তন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/