• সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

ঝালকাঠিতে সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি / ৪৩ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ঝালকাঠিতে সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের সরকারি শিশু পরিবারে হল রুমে এ ঈদ উপহার বিতরণের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান একর্ড ডেভেলপমেন্ট সোসাইটি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। সংগঠনের চেয়ারম্যান আব্দুল মান্নান তাওহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডাব্লিউ সি সি’র চেয়ারম্যান প্রফেসর ডা. খালিদ মাহমুদ সাকিল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, শহর সমাজসেবা কর্মকর্তা খান জসিম উদ্দিন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. লিটন আকন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সংগঠনের ব্যবস্থাপনা পরিচারক মো. নাঈম খান। সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. আরিফ বিল্লাহ্’র পরিচালনায় সরকারী শিশু পরিবারের ৫৮জনকে ঈদ উপহার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/