• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
বিএম কলেজের উপাধ্যক্ষ হিসাবে নিয়োগ পাওয়া আবুল কালাম আজাদের পদায়ন আদেশ বাতিল। জাতীয় ছাত্রশক্তি বরিশাল সদর থানা শাখার আংশিক কমিটি অনুমোদন সাংবাদিক এম.মিরাজ হোসাইনের স্মরণে বরিশাল প্রেস ক্লাবে আলোচনা ও দোয়া সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

যত প্রতিশ্রুতি দিয়েছি,সব বাস্তবায়ন করবো- নৌ প্রতিমন্ত্রী

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি / ৮৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

নির্বাচনের আগে যত উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়েছি সব বাস্তবায়ন করবো বলে মন্তব্য করেছেন বরিশাল ০৪ আসনের সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান

আজ শুক্রবার বিকেলে সরকারি পাতারহাট আর.সি কলেজ মাঠে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন বলেই আজ আমি প্রতিমন্ত্রীর মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি। আমি আমার নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়েছি জনগণকে সেগুলো এই পাঁচ বছর মেয়াদেই বাস্তবায়ন করবো।

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রতিমন্ত্রী বলেন, আমি প্রশাসনকে নির্দেশনা দিয়েছি যারা মাদক সেবন ও বিক্রয়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। যতদিন পর্যন্ত মাদক নির্মুল না হবে ততদিন পর্যন্ত অভিযান চলমান থাকবে।

এছাড়াও নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, মাদকের ব্যাপারে কাউকে থানায় নিয়ে গেলে সে যত বড় ব্যক্তির সন্তানই হোক না কেন, কেউ যেন থানায় সুপারিশ না করেন। কোন সুপারিশ গ্রহণযোগ্য হবেনা। সাবধান।

প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার লাইফলাইন হচ্ছে স্টিমারঘাট থেকে পাতারহাটের খাল। কিন্তু সেই খাল দখল করে অনেকেই ব্যবসা প্রতিষ্ঠানসহ স্থাপনা নির্মাণ করছেন।

যারা অবৈধভাবে খাল দখল করেছেন তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন ‘আপনাদেরকে ঐ জায়গা ছেড়ে দিতে হবে,আপনি যত ক্ষমতাশালী হোন না কেন, দখলকৃত জায়গা ছেড়ে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেন’।

এছাড়াও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন কর্মসূচির আওতায় প্রদত্ত চাল সহ সরকারি সাহায্য বিতরণে অতীতের অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ভবিষ্যতে সবকিছু স্বচ্ছভাবে প্রদান করার ব্যাপারে সতর্ক করেছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন,আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে চাই। আর সেই সুন্দর সমাজ গঠনে আপনাদের সহযোগিতা ও সমর্থন চাই।

ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দীপেন।

এছাড়াও ইফতার অনুষ্ঠানে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/