পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি ব্রজমোহন কলেজ শাখার উদ্যোগে কলেজের বিভিন্ন স্তরে দায়িত্বরত কর্মচারী, নৈশপ্রহরী, মুয়াজ্জিন ও বাবুর্চীদের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
সোমবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবির বরিশাল মহানগরীর সভাপতি হাসান নাঈম এবং সাহিত্য, প্রকাশনা ও বিতর্ক বিষয়ক সম্পাদক সাহেদ খান।
এসময় বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ নিহিত। সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজে পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
https://slotbet.online/