• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

গণহত্যায় জড়িত যুবলীগ নেতা আলভিকে গ্রেফতারের দাবি বৈষম্যবিরোধী নেতার

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি / ৯১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

২০২৪ সনের জুলাই মাসে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অনুষ্ঠিত ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ঢাকার রাজপথে একাধিক হত্যার সাথে জরিত ধানমন্ডি থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আলভি(৩০)কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্রনেতা আদিলুর রহমান। বৈষম্যবিরোধী নেতা আদিলুর রহমান গণমাধ্যমকে জানান, ধানমন্ডি থানা যুবলীগের নেতা আলভি আন্দোলন চলাকালীন সময়ে ঢাকার বিভিন্ন এলাকায় ব্যাপক তান্ডব চালিয়ে একাধিক বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে হত্যা করেন। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় কয়েকটি হত্যা মামলা রয়েছে। বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার ছেলে আবদুল্লাহ আলভি ৫ই আগষ্টের পরে লন্ডনে আত্মগোপনে চলে যায়। আলভিকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে এনে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোড় দাবি জানান বৈষম্যবিরোধী নেতা আদিলুর রহমান। এবিষয়ে অভিযুক্ত আলভি’র মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে নাম্বার বন্ধ থাকায় তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/