• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

বিসিসি প্রশাসক এর দৌড়ে কে এগিয়ে ?

স্টাফ রিপোর্টার / ১৩২ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ মার্চ, ২০২৬

৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগের পর এবার আলোচনায় এসেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। নগরজুড়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা, কে হচ্ছেন নতুন প্রশাসক? স্থানীয় ও জাতীয় পর্যায়ের একাধিক বিএনপি নেতার নাম রয়েছে আলোচনায়। রাজনৈতিক মহলেও এ নিয়ে তৈরি হয়েছে বাড়তি তৎপরতা। যদিও এ বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বর্তমানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান। ২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর নগর পরিষদ ভেঙে দিয়ে বিভাগীয় কমিশনারকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি ৩০টি ওয়ার্ডে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে নাগরিক সেবা কার্যক্রম পরিচালনা করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রশাসক পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে।
তাদের মধ্যে রয়েছেন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন।
তাদের অনেকেই আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বলেও জানা গেছে।
মেয়র পদে আগে থেকেই মাঠে সক্রিয় ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক প্যানেল মেয়র আলহাজ কে.এম শহিদুল্লাহ, বর্তমান সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির এবং যুবদলের কেন্দ্রীয় নেতা জাকির হোসেন নান্নু। এর মধ্যে কে.এম শহিদুল্লাহ পাঁচবার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করায় অভিজ্ঞতার দিক থেকে তাকে এগিয়ে রাখা হচ্ছে।
এ বিষয়ে বিএনপির বেশকয়েকজন কেন্দ্রীয় নেতার সাথে কথা বললে তারা জানান, বরিশাল সিটি করপোরেশন নিয়ে দল এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে দলের দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদেরই মূল্যায়ন করা হবে।
বরিশালের সচেতন মহল মনে করেন, গুরুত্বপূর্ণ এ পদে এমন কাউকে দায়িত্ব দেওয়া হবে যিনি সৎ, পরিচ্ছন্ন এবং একই সঙ্গে নগরবাসীর আস্থা অর্জন করতে সক্ষম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/