• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

আ.লীগ নেতা তালুকদার মো. ইউনুসের জামিন

স্টাফ রিপোর্টার / ৩১ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস আদালতে আত্মসমর্পণের পর দুটি মামলায় জামিন পেয়েছেন।
আজ সোমবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাঁর জামিন মঞ্জুর করেন। তালুকদের মোঃ ইউনুস বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। সংসদ সদস্য থাকাকালীন সময়ে তিনি নিয়মিত মামলা পরিচালনা করতেন।
আইনজীবী সূত্র জানায়, গত ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির কারণে তালুকদার মো. ইউনুস আত্মগোপনে চলে যান। ওই সময় তাঁর বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক মামলা দায়ের করা হয়।
সোমবার তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/