১৫ বছরের নানান সাফল্য ও অর্জনের ধারাবাহিকতা অতিক্রম করে গৌরবের ১৬ বছরে পদার্পণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়।
প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, গবেষণা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ এক আলোকিত প্রজন্ম গঠনে দক্ষিনের বাতিঘরখ্যাত এ উচ্চ বিদ্যাপীঠটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠানটির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার।
এ উপলক্ষ্যে সকাল ১০ টায় জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। উদ্বোধন শেষে উপাচার্য মহোদয়ের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এক আনন্দ শোভাযাত্রা। এতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলে অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য এ শোভাযাত্রাটি ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন ভবনসমূহে বর্ণিল আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়।
https://slotbet.online/