• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সাংবাদিকদের সম্মানে বিএনপিনেতা জিয়া সিকদারের ইফতার

স্টাফ রিপোর্টার / ৩৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

বরিশালে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে বরিশাল ক্লাবের হলরুমে আয়োজন করেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার । এতে বরিশাল প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, সম্পাদক ও প্রকাশক পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। তাছাড়া মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। কয়েক’শ সাংবাদিকের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। তাছাড়া বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুখ, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়া উদ্দিনি সিকদার সবসময়ই মিডিয়া বান্ধব রাজনীতিক। আজকের এই সাংবাদিক উপস্থিতি তার বড় উদাহরণ। আগামী দিনে জিয়া সিকদারের যে কোন ভালো কাজে তার পাশে থাকবে বরিশালের গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/