• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
যে রাজনীতি চাঁদাবাজ, হত্যাকারী,লুন্ঠনকারী তৈরী করে ঐ রাজনীতি আমরা চাইনা : ডা: শফিকুর রহমান হিজলার সেনা ক্যাম্পে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীদের সঙ্গে সম্প্রীতি ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে এ্যাব জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে: চরমোনাই পীর গ্রাম্য সাংস্কৃতিক শিল্পীদের নিয়ে প্রচারণায় রহমাতুল্লাহ বরিশাল-১ আসনের প্রার্থীদের বিরামহীন প্রচারণা পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠার ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি-ব্যারিস্টার ফুয়াদ আগামিকাল বরিশালে আসছেন জামায়াতের আমির ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন-জহির উদ্দিন স্বপন জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে মেহেন্দিগঞ্জে সংবাদ সম্মেলন

ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন-জহির উদ্দিন স্বপন

স্টাফ রিপোর্টার / ২৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। কারণ এই মুহুর্তে বাংলাদেশে তারেক রহমান ছাড়া আমাদের আর কোন নির্ভরযোগ্য অভিভাবক নেই। তারেক রহমানই দেশের মানুষের এখন একমাত্র ভরসার স্থল। কথাগুলো বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার বেলা বারোটার দিকে গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গেরাকুল গ্রামে জনসংযোগ শেষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন আরও বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন। তাই এই নির্বাচনে কোন প্রকার ভুল করা যাবেনা।

আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে প্রতিটি ভোটারের কাছে গিয়ে ভোট ভিক্ষা করে আনতে হবে। উঠান বৈঠকে উপস্থিত নারী ও পুরুষদের সাথে কুশল বিনিময় শেষে জহির উদ্দিন স্বপন সকলের কাছে ধানের শীষে ভোট দেয়ার আহবান করেন।

ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শরীফ মো. জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. জাকির হোসেন শরীফ, সাবেক পৌর কাউন্সিলর গোলাম মোর্শেদ পান্নাসহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একইদিন ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের চরদিয়াশুর, পৌরসভার দিয়াশুর বাংলাবাজার, লেবুতলী, হিজলতলা, টরকীরচরসহ বিভিন্ন এলাকায় জনংসংযোগ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/