• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম

জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে মেহেন্দিগঞ্জে সংবাদ সম্মেলন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি / ২২৮ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ-আব্দুল জব্বার।

জামায়াতে ইসলামী বাংলাদেশ এর আমির ডা: শফিকুর রহমানের মেহেন্দিগঞ্জ আগমন উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বরিশাল-৪ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত ১১ দল সমর্থিত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী অধ্যাপক মো: আব্দুল জব্বার বলেন, আগামীকাল ৬ ফেব্রুয়ারী সকালে মেহেন্দিগঞ্জের প্রাণকেন্দ্র সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব নন্দিত নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। এই আসন নিয়ে তার অনেক আশা রয়েছে বিধায় বরিশাল শহর রেখে তিনি মেহেন্দিগঞ্জ উপজেলায় জনসভা করার জন্য বেছে নিয়েছেন। আব্দুল জব্বার আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। এই দেশ আমাদের, আমরা দেশকে ভালোবাসি। ১২ ফেব্রুয়ারীর নির্বাচন হবে একটি মাইল ফলক। আগামী নির্বাচনে আমরা যেন চিরতরে ফ্যাসিস্ট, খুনি, একনায়কতন্ত্র, দেশের মধ্যে যেসকল অরাজক পরিস্থিতি বিরাজ করছে সেগুলো যেনো স্ব-বলে বিনাশ করতে পারি। জনসভাকে সুন্দর ও সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং জনসভাকে কেন্দ্রে করে যদি জনদূর্ভোগ সৃষ্টি হয় তাহলে সকলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। এসময় উপস্থিত ছিলেন, জামাত মনোনীত পৌর মেয়র প্রার্থী সগীর বিন সাইদ, শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব সাইফুর রহমান, বর্তমান আমীর মাওলানা সহিদুল ইসলাম, জেলা শ্রমিক কল্যান ফাউন্ডেশন এর সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, এনসিপির বরিশাল জেলা মুখপাত্র আবু সাঈদ মুছা, জামায়াত নেতা মুজাম্মেল হক তালুকদার সহ জামায়াত নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/