• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

ইসলাম ও মানবতা রক্ষায় নির্বাচনে আলেম সমাজের ঐতিহাসিক দায়িত্ব: আবুল খায়ের

স্টাফ রিপোর্টার / ১১৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

ইসলাম ও মানবতা রক্ষায় নির্বাচনে আলেম সমাজের ঐতিহাসিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের।
আজ রোজ রবিবার, সকালে, কাসেমুল উলুম কওমি মাদ্রাসা মাঠে, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ হিজলা ও কাজির হাট থানা শাখার আয়োজনে আলেমদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের বলেছেন, ইসলাম, দেশ ও মানবতা রক্ষায় আসন্ন জাতীয় নির্বাচনে আলেম সমাজের ভূমিকা অনস্বীকার্য। তিনি বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা ন্যায়বিচার, মানবিকতা ও কল্যাণভিত্তিক রাষ্ট্র পরিচালনার নির্দেশনা দেয়।
তিনি বলেন, যুগে যুগে আলেম সমাজ অন্যায়, জুলুম ও ফ্যাসাদের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রেখে জাতিকে সঠিক পথ দেখিয়েছে। বর্তমানে যখন দেশ নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও বৈষম্যের সংকটে নিমজ্জিত, তখন আলেম সমাজের নীরবতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের আরও বলেন, আসন্ন নির্বাচনে কোরআন ও সুন্নাহভিত্তিক সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব নির্বাচনে জনগণকে সচেতন করা আলেম সমাজের ঈমানি দায়িত্ব। তিনি বলেন, আলেমদের ঐক্যবদ্ধ ও সাহসী ভূমিকা ছাড়া ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি আশা প্রকাশ করে বলেন, আলেম সমাজ যদি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখেন, তবে ইনশাআল্লাহ এই জাতি সঠিক নেতৃত্বের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থার দিকে অগ্রসর হবে।
তাই শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামের প্রতি অনুরোধ থাকবে ইসলামের পক্ষে হাত পাখাকে বিজয়ী করতে যথাযথ ভূমিকা রাখবেন আশা করি ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইলিয়াস হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা সভাপতি মোহাম্মদ মুজাম্মেল হোসেন সহ স্থানীয় উলামায়ে কেরাম ও নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/