• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

চাঁদাবাজমুক্ত বরিশাল গড়ার প্রতিশ্রুতি দিলেন শায়খে চরমোনাই

স্টাফ রিপোর্টার / ১৩৯ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

 

আজ বেলা ১১ টায় বরিশাল সিটি মার্কেট, পোর্ট রোড, মহাসিন মার্কেট, কলাপট্টি কলোনী ও রসুলপুর কলোনী এলাকায় ব্যাপক জনসংযোগ করেন বরিশাল-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী ফয়জুল করীম, শায়খে চরমোনাই।

জনসংযোগকালে তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। এ সময় শায়খে চরমোনাই বলেন,“বরিশালকে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, কলোনী এলাকাগুলোর নাগরিক সুযোগ-সুবিধা উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বরিশাল গড়তে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন।

শায়খে চরমোনাইয়ের এই জনসংযোগে স্থানীয় জনগণ ব্যাপক সাড়া দেন এবং চাঁদাবাজমুক্ত ও ন্যায়ভিত্তিক বরিশাল গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/