• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

শান্তিপূর্ণ নির্বাচনে জন্য সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে-স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / ১৫৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, প্রশাসনের একপাক্ষিক আচরণের যে অভিযোগ প্রার্থীরা করেছেন, তা রাজনৈতিক। মূলত ভোটার টানতেই তারা এমন বক্তব্য দিচ্ছেন।

সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেকে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে ১ লাখ সেনাবাহিন, দেড় লাখ পুলিশ, ৫ হাজার নেভি, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র‌্যাব, প্রায় ৫ হাজার কোস্টগার্ড এবং প্রায় ৬ লাখ আনসার সদস্যদের মোতায়েন করা হচ্ছে।

এছাড়াও উপকূলীয় এলাকায় কোস্টগার্ড এবং নেভির সংখ্যা আগের থেকে বৃদ্ধি করা হয়েছে। এবার নির্বাচনে বিএনসিসিও নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি এবার বডি ক্যামেরা রাখা হয়েছে।

এরপূর্বে সুরক্ষা এ্যাপের সহায়তায় পূজা শান্তিপূর্ণ হয়েছে, এবারের নির্বাচনও শান্তিপূর্ণ হবে বলে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে সিসি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হবে।

বরিশালের বিভাগীয় প্রশাসনের আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি উর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/