• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

সাকুরা পরিবহনের চাঁপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার / ১১২ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী এলাকায় রাস্তা পারাপারের সময় সাকুরা পরিবহনের চাঁপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে এ দূর্ঘটনায় নিহত রিপন বিশ্বাস (৪৩) আগৈলঝাড়া উপজেলার রামানন্দের আঁক গ্রামের মৃত সুদেব বিশ্বাসের ছেলে।

তিনি দীর্ঘদিন থেকে গ্রামীণ ব্যাংকের উজিরপুর উপজেলা শাখার একজন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রিপন বিশ্বাস ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী এলাকার সড়ক পারাপার হচ্ছিলেন। এসময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বেপরোয়াগতির সাকুরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬১০৫) নিয়ন্ত্রণ হারিয়ে রিপন বিশ্বাসকে চাঁপা দিয়ে মহাসড়কের পাশের খাঁদে পরে যায়।

এতে ঘটনাস্থলেই রিপন বিশ্বাস নিহত ও পরিবহনের হেলপারসহ কয়েকজন যাত্রী আহত হন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার ও আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/