আজ বিকাল ৫ টায় বরিশাল–৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)-এর সমর্থনে বরিশাল সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের নাপিত পাড়া এলাকায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ একসাথে উপস্থিত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট হিন্দু সমাজ প্রতিনিধি দুলাল চন্দ্র দাশ বলেন,“আমি হাত মিনতি করে বলি, ফয়জুল করীমকে একটা ভোট দিন—ঠকবেন না। তিনি একজন সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ মানুষ।”
সভায় উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরিঠাকুর মন্দিরের সেক্রেটারী তুসার কান্তি মিত্র, সহ-সভাপতি ননী দাশ, অমৃত লাল দে কলেজের সাবেক শিক্ষক অজয় সরনমত,সহ আরও অনেক সম্মানিত হিন্দু প্রতিনিধি।
এছাড়াও সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫ নং ওয়ার্ড শাখার সভাপতি এনামুল হক শামীম রাড়ী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৫ নং ওয়ার্ডের আমীর ইউনুস আলী খান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
দুলাল দাশ বলেন, মুফতী ফয়জুল করীমের রাজনীতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার রাজনীতি। তাঁর নেতৃত্বে বরিশাল হবে শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও সম্প্রীতির নগরী।
সভা থেকে আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে মুফতী ফয়জুল করীমকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
https://slotbet.online/