• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

বরিশালে জুলাই যোদ্ধাদের সাথে ধানের শীষের প্রচারণায় রহমাতুল্লাহ

স্টাফ রিপোর্টার / ১২৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ধানের শীষের পক্ষে জুলাই যোদ্ধাদের প্রচারণায় রহমাতুল্লাহ’জুলাই চেতনা পুঁজি করে চাঁদাবাজির রেকর্ড ভঙ্গ হয়েছে’

জুলাই আন্দোলনের চেতনাকে ব্যবহার করে বর্তমানে সারাদেশে চাঁদাবাজির যে মহোৎসব চলছে, তা ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ। তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী ও নামধারী ব্যক্তির অপকর্মের কারণে আজ প্রকৃত জুলাই যোদ্ধাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বরিশাল নগরীর চৌমাথা সংলগ্ন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের মূল গেট থেকে সদর-৫ আসনের ‘জুলাই যোদ্ধাদের’ উদ্যোগে আয়োজিত এই আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে এক গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রহমতুল্লাহ বলেন, সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত এই গণঅভ্যুত্থানকে কিছু তথাকথিত জুলাই যোদ্ধা নামধারী ব্যক্তি নিজেদের স্বার্থে ব্যবহার করে নষ্ট করছে। তাদের কারণে আজ মাঠপর্যায়ে প্রকৃত ত্যাগী যোদ্ধারা সম্মান হারাচ্ছেন।

সরকারের উপদেষ্টা প্রতিনিধিদের সমালোচনা করে তিনি আরও বলেন, এই আন্দোলনের প্রতিনিধি হিসেবে দুইজন উপদেষ্টা সরকারের দায়িত্ব নিলেও তাদের কর্মকাণ্ড ও দুর্নীতির খবর জনগণকে ব্যথিত করেছে। তাদের এই আচরণে মানুষের মনে গভীর কষ্টের সৃষ্টি হয়েছে, যা আন্দোলনের মূল লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করছে।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং সকল প্রকার চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রতিহত করে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা শানু আকন, আসিফুর রহমান, রহমাতুল্লাহ সাব্বির, গোলাম রাব্বি, মোঃ জহির, বায়জীদ, সজিব,মিলন সরদার।
কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হেসেন, চন্দ্র মোহন ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমাদ, জেলা ছাত্রদলের সদস্য আশিক, ছাত্রদল নেতা মইনুল হাসান সিফাত, রিফাত, ছাত্রনেত্রী অনন্যা কবীর, ফারজানা অনিমা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/