• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

জেলগেট থেকে ফের গ্রেফতার বরিশালের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম

স্টাফ রিপোর্টার / ১৭৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনকে জেলগেট থেকেই পুনরায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বিভিন্ন মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর বরিশাল কেন্দ্রীয় কারাগারের গেট থেকে তাকে আবার আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ।

পুলিশ সূত্রে জানা যায়, জসিম উদ্দিন একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থান চলাকালে বরিশাল নগরীর সিএন্ডবি রোড এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা, বিএনপি কার্যালয়ে ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।
ওসি জানান, জসিম উদ্দিন এসব মামলার অন্যতম অভিযুক্ত হওয়ায় জামিনে মুক্তি পেলেও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে পুনরায় আটক করা হয়েছে।

এর আগে গত বছরের ১৮ জুন রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর সাগরদী খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

দীর্ঘদিন কারাবাসের পর জামিনে মুক্তি পেলেও নতুন করে তাকে আটক করা হলো।

রাজনৈতিক জীবনে জসিম উদ্দিন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের অনুসারী হিসেবে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি পদ লাভ করেন। হিরনের মৃত্যুর পর তিনি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের নির্বাচনে তিনি বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/